ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচারের মামলাটি গ্রহণ করে আগামী ১৯ মে অভিযোগ গঠনের দিন ঠিক করেছে বিচারিক আদালত। এ মামলা চলবে ২০০২ সালে মুদ্রা পাচার আইনে।
মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রায় এক বছর শুনানির পর বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এটি গ্রহণ করেন। তারেকের সঙ্গে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও এ মামলার আসামি।
আদালতের পেশকার ইফতেখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত দুই আসামির উপস্থিতিতে আগামী ১৯ মে অভিযোগ গঠনের দিন ঠিক করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স
bdnews24