২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জেলায় বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নওগাঁ জেলায় ১৫১ সদস্যের সমন্বয়ে নতুন পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নওগাঁ জেলায় ১৫১ সদস্যের সমন্বয়ে নতুন পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি। বুধবার দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। নতুন তিন কমিটি সুনামগঞ্জ: সভাপতি সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। হবিগঞ্জ: সভাপতি এস এম ফয়সল, সাধারণ সম্পাদক জি কে গউছ। নওগাঁ: সভাপতি শামসুজ্জামান খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার পরামর্শে তিনটি কমিটি বুধবার ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/পিডি/১৯০০ ঘ.