২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বুধবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 04:29 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বুধবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সন্ধ্যা ৭টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন খালেদা জিয়া। বিএনপি আগেই বলেছিলো, বিশ্বকাপ ক্রিকেটের পর আন্দোলনের কর্মসূচি দেবে তারা। বিশ্বকাপ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সোমবার সাংবাদিকদের বলেন, আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করতে শিগগিরই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডাকা হবে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবিধান সংশোধন, আন্দোলনের কর্মসূচি, নারী উন্নয়ন নীতিসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হবে এবং এ বিষযগুলো নিয়ে দলীয় কর্মকৌশল নির্ধারণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৩০ ঘ.