২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনীর স্থান বাংলায় নেই: মায়া

প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালার বিরোধিতা করে ইসলামী ঐক্যজোট দেশের ডাকা হরতাল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির করার প্রয়াস- এ দাবি করে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আমিনীদের স্থান এ মাটিতে হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালার বিরোধিতা করে ইসলামী ঐক্যজোট দেশের ডাকা হরতাল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির করার প্রয়াস- এ দাবি করে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আমিনীদের স্থান এ মাটিতে হবে না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মায়া এ কথা বলেন। তিনি বলেন, "নারী উন্নয়ন নীতিমালার অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য হরতাল ডাকা হয়েছে। আমিনীরা বলে একটা করে আরেকটা। ওরা মুনাফেক, বাংলার মাটিতে ওদের স্থান নেই।" আগামী ৪ এপ্রিল ইসলামী ঐক্যজোটের এ হরতাল প্রতিহত করতে দেশবাসীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান মায়া। গত ৭ মার্চ মন্ত্রিসভায় জাতীয় নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদিত হওয়ার পরদিন ইসলামী ঐক্যজোট হরতালের ডাক দেয়। তারা নারী-পুরুষ সমঅধিকারের বিরোধিতা করছে, যা নীতিমালায় বলা হয়েছে। নারী নীতি বাস্তবায়ন না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ার করেও স