২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ছাত্রশিবিরের ৬ নেতা-কর্মী আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

লালমনিরহাট, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট শৌলমারী গ্রাম থেকে ছয়জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মুরশিদুল করিম ইসতেশাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার বিরোধী বৈঠক করার সময় ওই গ্রামের জামায়াত কর্মী রোকন শমসের আলীর বাড়ি থেকে ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শ্রীরামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ছাত্রশিবিরের উপজেলা প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান (১৮), ঝালঙ্গী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ও কুচলীবাড়ী ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মোকছেদুল ইসলাম (২২), ইসলামপুর গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে জাকির হোসেন (১৮), ২ নং ঘোনাবাড়ী গ্রামের সোহরাদ্দী হোসেনের ছেলে আশরাফুল আলম (২০), ভোটহাট খাতা গ্রামের আজিজার রহমানের ছেলে সফিউল ইসলাম (১৮), খেংটি গ্রামের আব্দুল্লার ছেলে মিজানুর রহমান (১৮)। মুরশিদুল করিম জানান, ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে মামলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯৩৪ ঘ.