ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলের নেতারা কোনো ধরনের প্রভাব খাটাবেন না বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ইউপি নির্বাচনের ভোটাভুটি। ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।
সোমবার ইসি'র বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছহুল হোসাইন বলেন, "নির্বাচনযোগ্য ইউনিয়নে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রয়েছে। রোববার নির্বাচন কমিশন বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত নেয়। এতে বরিশাল অঞ্চলের পরিস্থিতি ভালো হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পরিস্থিতির এই উন্নতিতে আমরা সন্তুষ্ট।"
"বিদ্যমান আইনে ইউপি নির্বাচন নির্দলীয় রয়েছে। আশা করছি কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই নির্বাচন সম্পন্ন হবে।"
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এসময় উপস্থিত ছিলেন।
বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্বাচনী পরিবেশ বিঘি
bdnews24