২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: তিন বিভাগে ওসিদের আন্তঃবদলির নির্দেশ

বিভিন্ন অভিযোগে ভোটের পাঁচদিন আগে তিন বিভাগের নির্বাচনী এলাকার ওসিদের বিভাগে বা জেলায় আন্তঃবদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন অভিযোগে ভোটের পাঁচদিন আগে তিন বিভাগের নির্বাচনী এলাকার ওসিদের বিভাগে বা জেলায় আন্তঃবদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিভাগগুলো হলো- চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগ। তিন রেঞ্জের পুলিশ উপ-মহাপরির্দশক বরাবর ইসির নির্দেশনা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বুধবার চিঠি পাঠিয়েছে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব (পৌর ও পল্লী) আব্দুল বাতেন। এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত উপকূলীয় ৫৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আব্দুল বাতেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তিন বিভাগের ৭২ উপজেলার সংশ্লিষ্ট থানার ওসিকে আন্তঃবদলির নির্দেশনা দিয়েছে কমিশন। তবে নির্বাচন শেষে বদলি হওয়া সংশি