২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলারডুবিতে নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুরে মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ এক যাত্রীর লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

চাঁদপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুরে মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ এক যাত্রীর লাশ পাওয়া গেছে। সোমবার দুপুরে এখলাছপুরের নয়াকান্দি এলাকায় মেঘনায় মোস্তফার (২৮) লাশ ভেসে ওঠে। শুক্রবার বিকালে এখলাছপুর থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার চরকাশিম বোরচর যাওয়ার পথে মেঘনায় ডুবে যায়। ওই সময় ট্রলারের সব যাত্রী উদ্ধার হয়েছে বলে ধারণা করা হয়েছিল। তবে দুর্ঘটনার দু'দিন পর মোস্তাফার স্বজনরা জানতে পারে, ওই ট্রলারে মোস্তফা ছিলেন। মানিক ঘোষ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মোস্তফার লাশ ভেসে উঠলে এলাকাবাসী তা মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িকে জানায়। মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, উদ্ধারের পর লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। মোস্তফা মানসিক প্রতিবন্দ্বী ছিলেন বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.