২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে বিচারাধীন মামলা ১৯ লাখেরও বেশি: আইনমন্ত্রী

গত ১ জানুয়ারি পর্যন্ত দেশের সব আদালতে ১৯ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১ জানুয়ারি পর্যন্ত দেশের সব আদালতে ১৯ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। এর আগে বিকাল পাঁচ টা ১০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. শাহরিয়ার আলমের এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের সব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ১৯ লাখ ৪২ হাজার ১৮৩টি। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৯ হাজার ১৪১টি ও হাইকোর্টে ৩ লাখ ১৩ হাজার ৭৩৫টি। এছাড়া জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য ট্রাইব্যুনালে ৮ লাখ ৪৮ হাজার ৪৪২টি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ লাখ ৭০ হাজার ৮৬৫টি মামলা রয়েছে। শফিক আহমেদ বলেন, আর কোনো মামলা দায়ের না হলে (মামলা নিষ্পত্তির বিগত বছরের হার বিবেচনায়) আদালতগুলোর বর্তমান জনবল কাঠামো অনুযায়ী, আপিল বিভাগে বিচারাধীন মামলাগুলো নিষ্পন্ন হতে প্রায় ৬ বছর লেগে যেতে পারে। এছাড়া হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলাগুলো নিষ্পন্ন হতে প্রায় ৪-৫ বছর, জেলা ও দায়রা জজ আদালতে দেওয়ানি মামলা নিষ্পত্তি করতে প্রায় ৪ বছর ও ফৌজদারি মামলা নিষ্পন্ন হতে প্রায় ২-৩ বছর সময় লাগতে পারে বলে মন্ত্রীর ধারণা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তিতে প্রায় ২ বছর লাগতে পারে বলে মনে করেন শফিক আহমেদ। ২ বছরে নিষ্পন্ন প্রায় ১৮ লাখ মামলা এই সাংসদের অপর এক লিখিত প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, মহাজোট সরকারের আমলে ২ বছরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৭ হাজার ৬১৮টি ও হাইকোর্ট বিভাগে ৯০ হাজার ৪৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়া দেশের সব জেলা জজ আদালতে ৫ লাখ ৫৮ হাজার ৯৭৫টি ও ম্যাজিস্ট্রেট আদালতে ১১ লাখ ২৩ হাজার ৯৩৭টি মামলা নিষ্পন্ন হয়। চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সংসদে জানান, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স