২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে জামায়াত নেতার সাক্ষাৎ

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদসহ তিন সদস্যের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদসহ তিন সদস্যের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার রাত ৮টায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। অপর দুই নেতা হলেন ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক। সাক্ষাতের পর এ টি এম আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধী দলীয় নেতা চিকিৎসার জন্য সৌদি আরব যাচ্ছেন। আমরা তার আশু আরোগ্য কামনা করছি। এজন্য তার সঙ্গে দেখা করতে গিয়েছি।" সৌদি আরবে বাদশা আবদুল আজিজ হাসপাতালে পায়ের চিকিৎসার জন্য রোববার খালেদা জিয়া সৌদি আরব যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/২২১২ ঘ.