২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের রাজনৈতিক জীবন

প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৩৩ সালের ১ ফেব্র"য়ারি মানিকগঞ্জ জেলার ঘিওরের পাচুরিয়ায় জন্মগ্রহণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৩৩ সালের ১ ফেব্র"য়ারি মানিকগঞ্জ জেলার ঘিওরের পাচুরিয়ায় জন্মগ্রহণ করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি সিঙ্গাপুরে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। খোন্দকার দেলোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে অর্থনীতিতে বিএ অনার্সসহ এমএ পাশ করেন। ১৯৫৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা দিয়ে দেলোয়ারের কর্মজীবন শুরু। সিলেটের মুরারী চাঁদ কলেজ (এমসি)সহ বিভিন্ন কলেজে তিনি অর্থনীতির শিক্ষক ছিলেন। ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগদানের মাধ্যমে তার সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬৯ এর গণঅভ্যূত্থানের সামনের সারির নেতা দেলোয়ার ন্যাপ প্রার্থী হিসেবে ১৯৭০ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্মলগ্ন থেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন। খোন্দকার দেলোয়ার ১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ, '৯১ সালের পঞ্চম সংসদ, '৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি ষষ্ঠ সংসদ ও '৯৬ সালের জুনে সপ্তম সংসদ এবং ২০০১ সালের অষ্টম সংসদে নির্বাচিত হয়েছিলেন। তিনি অষ্টম সংসদে সরকারি দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। পঞ্চম ও ষষ্ঠ সংসদেও তিনি একই দায়িত্ব পালন করেন। আর সপ্তম সংসদে তিনি ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপি নেতৃত্বাধীন ৭ দলের লিয়াঁজো কমিটির অন্যতম সদস্য ছিলেন। ১/১১এর সময় দেশে জরুরি অবস্থা জারি হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩ সেপ্টেম্বর কারাবন্দি হওয়ার আগমূর্হুতে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে দলের স্থায়ী কমিটির সদস্য খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব করেন। বিএনপি চেয়ারপারসনসহ দলের জ্যেষ্ঠ নেতারা যখন কারাগারে বন্দি সে সসয় খোন্দকার দেলোয়ার দলের হাল ধরে ছিলেন। ২০০৯ সালের ৮ ডিসেম্বর দলের পঞ্চম জাতীয় কাউন্সিলের পর খোন্দকার দেলোয়ারকে পুনরায় বিএনপির মহাসচিব হিসেবে নিয়োগ দেন খালেদা জিয়া। বায়ান্নর ভাষা আন্দোলনে ভূমিকা পালনের জন্য বিগত চারদলীয় জোট সরকারের আমলে খোন্দকার দেলোয়ারকে একুশে পদকে ভূষিত করা হয়। একাত্তরের মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানিকগঞ্জ খোন্দকার নুরুল হোসেন ল' একাডেমির তিনি প্রতিষ্ঠা অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির দীর্ঘদিন সভাপতির দায়িত্বও পালন করেন। দেলোয়ার চার ছেলে ও দুই মেয়ের জনক। সন্তানরা হলেন- ড. খোন্দকার আকবর হোসেন, খোন্দকার আকতার হাসেন জগলুল, খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, খোন্দকার আকতার হামিদ পবন, ডা. আকতার খাতুন লুনা, দেলোয়ারা বেগম পান্না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৫৪ ঘ.