ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জানিয়ে বিএনপি থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করার পক্ষে কথা বলেছেন ব্যারিস্টার নাজমুল হুদা।
সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিএনপির এই সাবেক সহ-সভাপতি বলেন, এই নির্বাচনের ফল ঘোষণার আগে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করতে আমার নেত্রীর [খালেদা জিয়া] প্রতি আহ্বান জানাই। তাহলে সবাই ভাববেন এ বিষয়ে চাপ সৃষ্টি করতেই নির্বাচনের ঘোষণা দিয়েছি।
"আইনজীবী সমিতি সুপ্রিম কোর্টকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত রাখতে মূল্যবান ও শক্তিশালী ভূমিকা রাখতে পারে। সেজন্য সুপ্রিম কোর্টকে দলীয় প্রভাবমুক্ত করে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অক্ষুণ
bdnews24