২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এটি ইউনূসের এক বিশাল প্রতারণা'

'অননুমোদিত' পুনঃনিয়োগের কারণে ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের সরকারি সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অননুমোদিত' পুনঃনিয়োগের কারণে ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের সরকারি সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ। অপসারণ বিষয়ে সরকারের পক্ষে যুক্তি তুলে ধরে বহু সংখ্যক ব্যক্তিকে ইমেইল করেছেন সজীব আহমেদ। বেআইনিভাবে পদে থাকার অভিযোগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ইউনূসকে অপসারণে বুধবার আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বৈধতা নিয়ে হাইকোর্টে বৃহস্পতিবার রিট আবেদন করেন ইউনূস। ইউনূসের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ১২ জন পরিচালকের নয় জন একই দিন হাইকোর্টের একই বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন। ওই আবেদনেও ইউনূসকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার প্রতি ব্যক্তিগত ক্ষোভ রয়েছে- প্রচলিত এরকম ধারণা ঠিক নয় বলে ইমেইলে মন্তব্য করেন সজীব। তিনি বলেন, "[ব্যাংকটি] প্রতিষ্ঠা করেছিলো বাংলাদেশ সরকার। শুরুতে সরকারের ৬৫ শতাংশ মালিকানা থাকলেও ইউনূস তা ধীরে ধীরে কমিয়েছেন। সরকারের এখনো ২৫ শতাংশ মালিকানা আছে এবং সরকার এর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে ভেটো দেওয়ার অধিকার রাখে।" 'কয়েক কোটি ডলারের হিসেব নেই' নরওয়ের রাষ্ট্রীয় টেলিশিনে ইউনূসের অধীনে গ্রামীণ ব্যাংকে ব্যাপক আথির্ক অনিয়মের খবর গতবছর প্রকাশ হয়- এ কথা উল্লেখ করে সজীব আহমেদ বলেন, গ্রামীণ ব্যাংককে দাতাদের দেওয়া প্রায় ১০ কোটি ডলার ইউনূসের তৈরি বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণে স্থানান্তরের প্রামাণিক নথি প্রকাশ করে এই টেলিভিশন। "নরওয়ে সরকার এ বিষয়টিকে প্রবল আপত্তি তোলে এবং সমঝোতা হিসেবে তিন কোটি ডলার ফেরত যায় [গ্রামীণ ব্যাংকে]। বাকি প্রায় সাত কোটি ডলার কখনো ফেরত যায়নি। এ বিষয়ে সব যোগাযোগ করেছিলেন ইউনূস নিজে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ প্রকাশিত চিঠিগুলো এবং নরওয়ের টেলিভিশন এনআরকে'র 'ৎবংঢ়ড়হংব ঃড় ঃযব ঘড়ৎবিমরধহ মড়াবৎহসবহঃ'ং ৎবপবহঃ ৎবারব'ি শিরোনামের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দেন সজীব। গ্রামীণ ব্যাংক কোনো অনিয়ম করেনি- নরওয়ে সরকারের দেওয়া এ বক্তব্যের প্রেক্ষিতে ওই প্রতিবেদন প্রকাশ করে এনআরকে। সজীব বলেন, "সা