ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক হবে বৃহস্পতিবার। ওই দিন দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকুয়েট হলে এ বৈঠক হবে।
রোববার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১৮ ঘ.
bdnews24