২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৮ কোটি টাকারও বেশি মুনাফা করেছে বিএমটিএফ'

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) ২০০৯-১০ অর্থবছরে আট কোটি টাকারও বেশি মুনাফা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) ২০০৯-১০ অর্থবছরে আট কোটি টাকারও বেশি মুনাফা করেছে। চলতি অর্থবছর এ প্রতিষ্ঠান ১১ কোটি টাকারও বেশি মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে উৎপাদন অব্যাহত রেখেছে। শনিবার সকালে গাজীপুর জেলার জয়দেবপুরে বিএমটিএফ পরিদর্শনের পর এক বৈঠকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বৈঠকে বিএমটিএফ'র ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. সাইফুর রহমান, মহাব্যবস্থাপক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. আকতারুজ্জামানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ