২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যুবদলের চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যুবদলের চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত করা হয়। সেইসঙ্গে কেন্দ্রীয় কমিটি থেকে সম্পাদকমণ্ডলীর তিন সদস্যকেও অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন- কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম রব্বানী, মৎস্য ও পশু সম্পদ সম্পাদক এমদাদ হোসেন খান ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোনায়েম মুন্না। কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দীর্ঘদিন সংগঠনের কর্মকাণ্ডে অংশ না নেওয়া এবং নিষ্ক্রিয় থাকায় সম্পাদকমণ্ডলীর তিন সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটি বিলুপ্ত করার বিষয়টি তিনি এখনো আনুষ্ঠানিকভাবে জানেন না। তবে লোকমুখে বিষয়টি শুনেছেন। গত ২৩ ফেব্র"য়ারি লালদীঘি মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যুবদল মহানগর কমিটির দুই পক্ষের মধ্যে ২০মিনিট ধরে কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া মহানগর যুবদলের সভাপতি আবুল হাশেম বক্কর ও সাধারণ সম্পাদক কাজী বেলাল এবং তাদের অনুসারীদের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএম/এইচএ/২০৩৩ ঘ.