ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধায় মঞ্জুকে তার বনানীর ব্লক এ'র ১ নম্বর রোডের ৯ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার উপ-পরিদর্শক সোহেল রানা।
তিনি বলেন, "চেক প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।"
সোহেল জানান, আদালতের একটি পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রেজাউল করিম নামের একজন ব্যক্তি চেক প্রতারণার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাটি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০৫০ ঘ.
bdnews24