২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকৃত ইতিহাসে বিভ্রান্ত করা যাবে না: প্রধানমন্ত্রী

নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার ইতিহাস বার বার মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, বিকৃত করা হয়েছে। কিন্তু বিকৃত ইতিহাস দিয়ে তাদের বিভ্রান্ত করা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার ইতিহাস বার বার মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, বিকৃত করা হয়েছে। কিন্তু বিকৃত ইতিহাস দিয়ে তাদের বিভ্রান্ত করা যাবে না। বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত 'কালোত্তীর্ণ ভাষণটি বাঙ্গালী জাতির অনন্ত প্রেরণা' শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা এই ট্রাস্টের সভাপতির দায়িত্বে রয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেমিনারের মূল প্রবন্ধে লেখক ও সাংবাদিক আবুল মোমেন বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণকে 'শ্রুতিশিল্পের' সঙ্গে তুলনা করেন। তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে এ দেশে সঠিক চর্চা হচ্ছে না। রাজনৈতিক ফায়দা লুটতেই ওই ভাষণ ব্যবহার করা হচ্ছে। অবশ্য আবুল মোমেনের এ অভিযোগ খণ্ডন করে প্রধানমন্ত্রী বলেন "এই ভাষণ অনেকবার ব্যবহার হয়েছে বলেই সবার মধ্যে আগ্রহ থেকে গেছে।" অন্যদের মধ্যে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন সেমিনারে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল স্মৃতি যাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। সেমিনার শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর ৭ মার্চে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণটির ভিডিও দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএম/জেকে/১৭০৩ ঘ.