ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনের আগে ভোটার তালিকা যাচাইয়ের দাবি জানিয়েছে ভোটে অংশ নেওয়া একটি প্যানেল।
ফোরাম প্যানেল নেতা আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেছেন, "ভোটার তালিকা নিয়ে অভিযোগ ওঠায় এর আগে নির্বাচন স্থগিত করা হয়েছিল। কিন্তু তালিকা যাচাই-বাছাই না করেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, "আমাদের দাবি ভোটার তালিকা শতভাগ যাচাই বাছাই করার পরই নির্বাচন অনুষ্ঠিত হোক।"
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে এসব দাবি তুলে ধরেন বিজিএমইএ'র সাবেক এ সভাপতি।
আগামী ২০ মার্চ বিজিএমইএ'র পরিচালনা পর্ষদ নির্বাচন হবে বলে সোমবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওই দিন ভোটে বিজয়ী ২৭ জন পরিচালক ২২ মার্চ সংগঠনের সভাপতি ও সহ-সভাপতিদের নির্বাচন করবেন।
এর আগে ২৪ ফেব্র"য়ারি বিজিএমইএর নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ভোটার তালিকা নিয়ে প্রশ্ন ওঠায় ১৯ ফেব্র"য়ারি তা স্থগিত করা হয়।
পারভেজ জানান, ১৯ ফেব্র"য়ারি তাদের গ্র"প, প্রতিদ্বন্দ্বী গ্র"প সম্মিলিত পরিষদ এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষর হয়। এতে পুরো ভোটার তালিকা হালনাগাদ করেই ভোট অনুষ্ঠানের কথা বলা হয়।
বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বর্তমান তালিকায় মোট ভোটার সংখ্যা তিন হাজার দুশ ৫৯ জন।
পারভেজ বলেন, "এর মধ্যে মাত্র ৪২ জনের যাচাই বাছাই হয়েছে। আমরা নির্বাচন করতে চাই। কিন্তু তা সুষ্ঠু হতে হবে। এ কারণে পুরো ভোটার তালিকা যাচাই বাছাই করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/পিডি/১৮০২ ঘ.
bdnews24