ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহ পৌর নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১৩ মার্চ। ২ এপ্রিল ভোট হবে ফরিদপুরের ভাঙ্গায়।
স্থগিত হয়ে থাকা এ তিনটি পৌরসভার নির্বাচনের তফসিল মঙ্গলবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন এ তথ্য জানিয়েছেন।
গত জানুয়ারিতে দেশের পৌরসভাগুলোতে একযোগে নির্বাচন হয়। আদালতের স্থগিতাদেশ থাকায় ব্রাহ্মণবাড়িয়া ও ভাঙ্গা এবং সহিংসতার কারণে ঝিনাইদহে নির্বাচন তখন হয়নি।
এছাড়া সহিংসতার কারণে স্থগিত চট্টগ্রামের বারৈয়ার হাট, নোয়াখালীর কবিরহাট, যশোরের বাঘারপাড়া, ভোলার বোরহানউদ্দিন, হবিগঞ্জের নবীগঞ্জ ও জামালপুরের সরিষাবাড়ির একটি করে কেন্দ্রে আগামী ৯ মার্চ ভোটগ্রহণ হবে বলে ইসি কর্মকর্তা বাতেন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএম/এমআই/১৪০৬ ঘ.
bdnews24