ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার হাজার হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের অন্যায়ভাবে কারাগারে বন্দি রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকাসহ সারাদেশে 'কারামুক্তি দিবস' পালনকালে সোমবার সকালে রিজভী এ মন্তব্য করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বন্দিদের মুক্তির দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল তিনটায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
বিশ্বকাপ ক্রিকেট ক্রিকেটের কারণে ঢাকায় বিক্ষোভ সমাবেশ মহানগর নাট্যমঞ্চে হবে বলে জানান তিনি।
বিজভী আরো জানান এই কর্মসূচি একসঙ্গে পালিত হবে। সকল নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ নিজ নিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করবে।
এ ব্যাপারের জেলা নেতাদের নিদের্শনা দেয়া হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএম/পিডি/১৪৫৭ ঘ.
bdnews24