রাজশাহী, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি।
শনিবার দুপুরে নগরীর ভূবন মোহন পার্কে আয়োজিত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য রাখেন।
মিজানুর রহমান মিনু বলেন, "পিলখানা হত্যার মাধ্যমে দেশকে অরক্ষিত করে ফেলেছে আওয়ামী লীগ।"
এই সরকারের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আর নিরাপদ নয় উল্লেখ করে তিনি সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর সাহেব বাজার এলাকা প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৪২ ঘ.
bdnews24