চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু অসাধু ব্যবসায়ী অন্যায়ভাবে পণ্যের দাম বাড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে- বলেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
রোববার বিকালে নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনে বাণিজ্যমন্ত্রী বলেন, সারাদেশে জিনিসের দাম সহনীয় পর্যায়ে আনতে সরকার চেষ্টা করছে। এ সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী অন্যায়ভাবে পণ্যের দাম বাড়িয়ে জনগণকে কষ্ট দিচ্ছে এবং সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।
একইসঙ্গে তারা সারাদেশের ব্যবসায়ী সমাজকেও অসম্মানিত করার চেষ্টা করেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, "আপনাদের আমি শ্রদ্ধা করি। আপনারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে মুনাফা করেন। এর মধ্য দিয়ে সরকার আপনাদের কাছ থেকে ট্যাক্স নেয়।"
"সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত দেশে ও আর্ন্তজাতিক বাজারে পণ্যের দাম নিয়মিত পর্যবেক্ষণ করে যাচ্ছে। এছাড়া বেশি দামে আর্ন্তজাতিক বাজার থেকে পণ্য কিনে দেশে কমদামে গরীব মানুষের কাছে বিক্রি করছে," বলেন ফারুক খান।
তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার।
ব্যবসায়ী নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে নিত্য ব্যবহার্য পণ্যের আমদানির ক্ষেত্রে ব্যাংক সুদের হার দ্রুতই একক অংকে নামিয়ে আনা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বর্তমানে এ হার ১২ শতাংশ।
১৯তম চট্টগ্রাম আর্ন্তজাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস সানাওয়ার্দী মিয়ানচরন, এফবিসিসিআই সভাপতি আবুল কালাম আজাদ। চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুল আলম, মেলা কমিটির কো-চেয়ারম্যান এস এম মাহাবুবুল ইসলাম।
বন্দরে 'রাজনৈতিক হস্তক্ষেপ' বন্ধের দাবি
বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি আবুল কালাম আজাদ চট্টগ্রাম বন্দরে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এতে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ রয়েছে। বন্দর স্বাধীনভাবে কাজ করার জন্য বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
দীর্ঘদিন চট্টগ্রাম বন্দর সামরিক বাহিনীর অধীনে চলতে পারে না বলেও এফবিসিসিআই সভাপতি মন্তব্য করেন।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর স্বাধীনভাবে কাজ করতে না পারলে বেসরকারি খাত যথাযথভাবে গড়ে উঠবে না।
এ কে আজাদ ব্যবসায়ীদের নির্বিঘে
bdnews24