২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেন্সিডিলসহ যুবলীগ নেতা আটক

ফেন্সিডিল বহনের অভিযোগে সরিষাবাড়ি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

জামালপুর, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেন্সিডিল বহনের অভিযোগে সরিষাবাড়ি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটক অপরজন হলেন- অটোরিকশার চালক কালু মিয়া। শনিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ির বাউসি এলাকা থেকে তাদের আটক করা হয়। ওই সময় তাদের অটোরিকশা থেকে ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সরিষাবাড়ি থানার ওসি তদন্ত আসলাম উদ্দিন বলেন, র‌্যাব-১২ জামালপুরের একটি টহলদল গোপন সংবাদ পেয়ে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করে। এরপর ওই অটোরিকশা থেকে দু'জনকে আটক করে সরিষাবাড়ি থানায় সোপর্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। এই যুবলীগ নেতা ও সরিষাবাড়ি কলেজ ছাত্র সংসদের জিএস আব্দুস সালামকে ফেন্সিডিল ব্যবসায়ী বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৩ ঘ.