২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের সঙ্গে জোট ভুল ছিলো: এরশাদ

মহাজোট সরকার দুই বছর পার করার পর শরিক জাতীয় পার্টির প্রধান মনে করেন আওয়ামী লীগের সঙ্গে জোট করা ভুল হয়েছে। এখন সেই ভুলের মাশুল দিতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

রংপুর, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহাজোট সরকার দুই বছর পার করার পর শরিক জাতীয় পার্টির প্রধান মনে করেন আওয়ামী লীগের সঙ্গে জোট করা ভুল হয়েছে। এখন সেই ভুলের মাশুল দিতে হচ্ছে। সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, "জাতীয় পার্টির নেতাকর্মীদের মানুষ বলে গণ্য করে না আওয়ামী লীগ। মহাজোটগতভাবে নির্বাচন করার পর আওয়ামী লীগ যেসব ওয়াদা করেছিলো তার একটিরও প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না।" সোমবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরের শাপলা চত্বরে উপজেলা জাতীয় পার্টির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এরশাদ মনে করেন, আওয়ামী লীগের 'একলা চলো' নীতি আর মহাজোটকে অবমূল্যায়ন করার কারণে স