ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকাল ৪টায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে বুধবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার প্রেস সচিব মারুফ কামাল খান।
তিনি বলেন, “দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এ বিষয়ে পুরো চিত্র দেশবাসীর সামনে তুলে ধরবেন বিরোধীদলীয় নেতা। এছাড়া সার্বিক রাজনৈতিক পরিস্থিতিও তার বক্তব্যে থাকবে।’’
সংবাদ সম্মেলনটি www.bnplive.com -এ ওয়েবকাস্ট করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/২২৪২ ঘ.
bdnews24