২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সন্ত্রাস জঙ্গিবাদে ফিরতে চান খালেদা'

প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধীদলীয় নেতা দেশে আবার সন্ত্রাস ও জঙ্গিবাদ ফিরিয়ে আনতে চাইছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

সুমন মাহবুব , বার্লিন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক বার্লিন, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধীদলীয় নেতা দেশে আবার সন্ত্রাস ও জঙ্গিবাদ ফিরিয়ে আনতে চাইছেন। জার্মানির রাজধানী বার্লিনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বলেন, "ওনার আসল চেহারা উন্মোচিত হয়ে গেছে। আমাদের বিরোধীদলীয় নেতা যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়েছেন।" "উনি বলেছেন, 'এরা কেউ যুদ্ধাপরাধ করেনি। এদের বিচার করা যাবে না'। যারা দেশ স্বাধীন করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমাদের বিরোধীদলীয় নেতা। এখন যারা যুব সমাজ, যুদ্ধাপরাধীদের বিচার চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন?" "উনি দেশে আবার জঙ্গিবাদ ও সন্ত্রাস ফিরিয়ে আনতে চান।" নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্র"তি একে একে পূরণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আমরা কঠোর হাতে সন্ত্রাস দমন করেছি। জঙ্গিবাদ যেন আর মাথা চাড়া দিয়ে না ওঠে- তা নিশ্চিত করেছি। আমাদের আমলে কোনো জঙ্গিবাদের ঘটনা ঘটেনি।" ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, তিন বিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা রাখা, তৈরি পোশাকসহ ৪৬টি পণ্যের শুল্কমুক্ত ভারতে প্রবেশাধীকার এবং ভারতের সঙ্গে সীমানা নির্ধারণের কথা বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। হোটেল অ্যাডলনে এ অনুষ্ঠান আয়োজন করে জার্মান আওয়ামী লীগ। স¤প্রতি সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে দুটি সমাবেশে বক্তৃতায় যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামী ও বিএনপির সাতস নেতার মুক্তি দাবি করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই সময় তিনি দাবি করেন যুদ্ধাপরাধের অভিযোগে যাদের আটক করা হয়েছে তারা স্বাধীনতাবিরোধী নন। বরং আওয়ামী লীগই স্বাধীনতাবিরোধী। যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা উপস্থিত সবার উদ্দেশে বলেন, "আমি আপনাদের সবার ওপর এর বিচারের ভার ছেড়ে দিলাম।" বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সফরে শনিবার জার্মানি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মূল বক্তা হিসেবে অংশ নেবেন তিনি। এছাড়া ২৫ অক্টোবর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করবেন দুই নেতা। প্রধানমন্ত্রীর এ সফরে জার্মানির প্রস্তাব অনুসারে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন ও প্রশমণ এবং স্বাস্থ্যখাতে সহযোগিতা বিষয়ে দুটি যৌথ ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। 'একজন মুসলমান কীভাবে এ কথা বলেন' নিজের ধর্ম নিয়ে খালেদা জিয়ার বক্তব্যেরও জবাব দেন শেখ হাসিনা। তিনি বলেন, "উনি (খালেদা জিয়া) বলেছেন, আমি মুসলমান নই। আমি ধর্ম-কর্ম করি না। আমার দিন শুরু হয়- ফজরের নামাজ পড়ে। ওনার দিন শুরু হয় দুপুর ১২টায়। "আর, তার কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে। কত বড় ঔদ্ধত্ব্য ?" শেখ হাসিনা প্রশ্ন করেন, "একজন মুসলমান আরেকজন মুসলমানকে কী ভাবে বলতে পারে- আপনি মুসলমান না?" প্রধানমন্ত্রীর দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন ও সেখানে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে স¤প্রতি খালেদা প্রশ্ন তুলেছিলেন, প্রধানমন্ত্রীর ধর্ম কী? এর জবাবে হাসিনা আরেক অনুষ্ঠানে বলেছিলেন, তার দিন শুরু হয় ফজরের নামাজ পড়ে, আর খালেদার দিন শুরু হয় দুপুর ১২টায়। নিজের নানা শেখ জহুরুল হকের নাম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আমি ওনার (খালেদা জিয়া) নানার নাম জানতে চাইলাম- এটা নাকি অশালীন হয়ে গেল। জিজ্ঞ্যেস করলাম- জিয়াউর রহমানের বাবা-মার কবর কোথায়?" রোড মার্চের সমালোচনা অনুষ্ঠানে বিএনপির সা¤প্রতিক রোড মার্চ কর্মসূচিরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। "বিরোধী দল কার র‌্যালি করছেন," মন্তব্য করে শেখ হাসিনা বলেন, "উনি (খালেদা জিয়া) বলেন, রোড মার্চ। রোড মার্চ করতে হলে তো রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। কথায় বলে না, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। তেমনি উনি গাড়িতে চড়িয়া রোড মার্চ করছেন।" সংবিধান সংশোধনীর পক্ষে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "জনগণ যে ক্ষমতার মালিক তা নিশ্চিত করতেই সংবিধানের পঞ্চদশ সংশোধন করা হয়েছে।" "আমাদের লক্ষ্য হলো- বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।" "আমরা কারচুপির মাধ্যমে ক্ষমতায় যেতে চাই না", মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, "বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি।" স¤প্রতি সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় যার ফলে আগামী জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে হওয়ার কথা। ওই ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। বিরোধীদলীয় নেতার সমালোচনা করে প্রধানমন্ত্রী আরো বলেন, "আমাদের বিরোধীদলীয় নেতা এখন মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের কথা বলছেন। এক সময় তারাই এই চুক্তিকে ২৫ বছরের গোলামির চুক্তি বলতেন।" আলোচনার মাধ্যমে তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানিবণ্টন সমস্যার সমাধান করার কথাও বলেন প্রধানমন্ত্রী। রপ্তানি বৃদ্ধি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জার্মানিতে রপ্তানি বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশে ৩৬টি জার্মান প্রতিষ্ঠান বিনিয়োগ করছে এবং ২১টি প্রতিষ্ঠান বিনিয়োগ করতে নিবন্ধন করেছে।" দেশের রাস্তাঘাট ও পুল-ব্রিজসহ অবকাঠামো উন্নয়নে তহবিল গঠনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "বিশ্বমন্দার কারণে বিদেশি সাহায্য সঙ্কুচিত হয়ে যাচ্ছে। প্রতিশ্র"তি অনেক পাওয়া যায়। কিন্তু, প্রতিশ্র"তি অনুযায়ী অর্থ পাওয়া যায় না।" তিনি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। দেশের আইন-শ্খৃংলা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, "বিভিন্ন ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটে। নিউ ইয়র্কের তুলনায় বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ড অনেক কম।" বিমানের ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট পুনরায় চালু এবং ঢাকা-লন্ডন ফ্লাইট আরো বেশি করার কথাও বলেন শেখ হাসিনা। জার্মান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মশিউর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনীল দাস গুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুল হক খান ও নূরে আলম চৌধুরী রিপন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। তিনি তার বড় বোনের কিছুক্ষণ পর অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হলে উপস্থিত জার্মান, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, সুইডেন, অস্ট্রিয়া, ফিনল্যান্ডসহ উপস্থিত ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ রেহানার নাম ধরে স্লোগান দেন। এক পর্যায়ে বড় বোন এবং নেতা-কর্মীদের অনুরোধে শেখ রেহানা মঞ্চে গিয়ে বসেন শেখ হাসিনার পাশে। বাংলাদেশ হাউজ জার্মানি সফরের দ্বিতীয় দিনের শুরুতেই রোববার সকালে প্রধানমন্ত্রী বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন 'বাংলাদেশ হাউজে' যান। সেখানে তিনি স্থানীয় বাংলা মাধ্যম স্কুল বাংলা পাঠশালার ক্ষুদে শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান, কবিতা এবং নাচ দেখেন। তার সঙ্গে ছিলেন- শেখ রেহানা ও শেখ রেহানার দু'মেয়ে আজমিনা সিদ্দিকী রূপন্তী ও রেজওয়ানা সিদ্দিকী টিউলিপ। এ সময় সেখানে এফবিসিসিআইয়ের সভাপতি আবুল কালাম আজাদসহ সফরসঙ্গী ব্যবসায়ী প্রতিনিধি, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকতা, ইংরেজি দৈনিক উেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা মধ্যাহ্নভোজে অংশ নেন। এর আগে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীরা শনিবার রাতে হোটেল স্যুইটে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৫০ ঘ.