২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার

পুলিশের হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার মামলায় নগরীর তিন থানা এলাকা থেকে পাঁচ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার মামলায় নগরীর তিন থানা এলাকা থেকে পাঁচ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতভর অভিযান চালিয়ে নগরীর ডবলমুরিং, বাকলিয়া ও পাহাড়তলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আসাদুজ্জামান রুবেল (১৮), শামসুল হক (২২), জালাল উদ্দিন (২৫), রবিউল হোসেন মিঠু (৫০) ও মো. এরশাদ (২৫)। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯ সেপ্টেম্বরের মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন নগরীর মুরাদপুর এলাকায় জামায়াত ও ছাত্র শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নানসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় নগর জামায়াতের আমির ও সাংসদ শামসুল ইসলাম, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ৯৫ জনের নাম উল্লেখ করে তিন হাজার জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে ঢাকা থেকে আটকের পর শনিবার আদালতের আদেশে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৪১৩ ঘ.