২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার শুভেচ্ছা বিনিময় খালেদার

দুর্গা পূজা উপলক্ষে হিন্দু স¤প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গা পূজা উপলক্ষে হিন্দু স¤প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। শনিবার রাতে তার গুলশান কার্যালয়ে 'শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময়' অনুষ্ঠান হয়। রাত সোয়া ৮ থেকে এক ঘণ্টা এই অনুষ্ঠান হয়। বিরোধীদলীয় নেতা অতিথিদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করেন। হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃত্বে এই শুভেচ্ছা অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, কোষাধ্যক্ষ গোপাল দেবনাথ, উপদেষ্টা চিত্ত রঞ্জন মজুমদার, উত্তম চক্রবর্তী, সহসভাপতি হিরেন্দ্র নাথ সমাজদার হীরু, মিহির হালদার, সাধু নিরঞ্জন বর্মন, সাধু সুজিতা নন্দ অবধূত, সাধু নন্দ দুলাল ব্রহ্মচারী, সাধু সখী রানী নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়–য়া, গীতি সরকার ইতি, মায়া রানী সরকার, শেফালী রানী রায় প্রমুখসহ হিন্দু স¤প্রদায়ের কয়েকশ' নেতা-কর্মী খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বরিশাল, টাঙ্গাইল, গাজীপুর, ফরিদপুর, ঝালকাঠি, সাভার, লক্ষীপুর, নড়াইল, ঝিনাইদাহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলা থেকে আসা হিন্দু নেতারা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই শুভেচ্ছা অনুষ্ঠানে ঢাকেশ্বরী মন্দির কমিটি, বনানী, ধানমন্ডি, সূত্রাপুর, সবুজবাগ, ফরাসগঞ্জ, শাঁখারীবাজার, তাঁতীবাজার পূজা উদযাপন কমিটি নেতারাও অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৫০ ঘ.