ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সার্বভৌমত্ব নিয়ে সর্বোচ্চ আদালতের বিচারকদের দেওয়া মত সরকারের প্রতি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মওদুদ আহমেদ। বিচারকদের বক্তব্যের সত্যতা রয়েছে বলেও মনে করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বুধবার এক আলোচনা সভায় বলেন, "সংসদ সার্বভৌম নয়- সুপ্রিম কোর্টের এই বক্তব্যের নিশ্চয় যুক্তিসঙ্গত কারণ রয়েছে। সংসদের অংশ দেখলে বোঝা যায়, এটা একটি একদলীয় সংসদ। বাজেট ও আইন সব কিছুই একদলীয়ভাবে পাস হচ্ছে।"
সোমবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের ফুলকোর্ট সভায় বিচারপতিরা মত প্রকাশ করেন, বাংলাদেশের সংসদ সার্বভৌম নয়। তাই সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে সুপ্রিম কোর্ট বাধ্য নয়।
আইন ও বিচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সুপ্রিম কোর্টের নিবন্ধককে ডাকার প্রতিক্রিয়ায় বিচারকরা এ বক্তব্য দেন।
বিচারকদের বক্তব্যের প্রতিক্রিয়ায় সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার বলেন, বাংলাদেশের সংসদ সার্বভৌম এবং সংসদের কাছে জবাবদিহি করতে সবাই বাধ্য।
জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম এর উদ্যোগে 'মহাজোট সরকারের দুই বছর : প্রতিশ্র"তি ও বাস্তবতা' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন মওদুদ।
সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি নেতা বলেন, "সরকারের সাফল্য থেকে ব্যর্থতার পাল্লা অনেক ভারী। প্রধানমন্ত্রী কাল (বৃহস্পতিবার) সফলতার ফিরিস্তি দেবেন। কিন্তু সাধারণ মানুষ গ্রামাঞ্চলে এ সরকারের দুর্বৃত্তায়ন, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়গুলো নিয়ে আলোচনা করছে।"
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার অভিযোগ এনে সাবেক আইনমন্ত্রী বলেন, "সরকার সংসদকে অকার্যকর ও ব্যর্থ করে রেখেছে। অন্য সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।"
"নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দিতে প্রধান নির্বাচন কমিশনারের একাধিক চেষ্টা সরকার ব্যর্থ করে দিয়েছে", বলেন তিনি।
মানবাধিকার কমিশন, আইন কমিশন, দুর্নীতি দমন কমিশন ইত্যাদি প্রতিষ্ঠানগুলোও 'কাগুজে কমিশনে' পরিণত হয়েছে বলে দাবি করেন মওদুদ।
দুর্নীতি দমন কমিশন সম্পর্কে মওদুদ বলেন, "ক্ষমতাসীন সরকারের লোকজন দুর্নীতি করছে। সে বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কোনো ব্যবস্থা নেই। তারা দুই বছরে দুর্নীতি দমনে কোনো কাজ করতে পারেনি।"
সভায় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার বক্তব্যের সমালোচনা করে বলেন, " দেশের গুণী ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধেও সরকার ষড়যন্ত্র করছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24