২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরই ইউপি নির্বাচনের পক্ষে সৈয়দ আশরাফ

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আবারো বলেছেন, সংশোধনী বিল দুইটি পাস হলে ডিসেম্বরের মধ্যে পৌরসভা ও ইউনিয়ন নির্বাচন করা সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আবারো বলেছেন, সংশোধনী বিল দুইটি পাস হলে ডিসেম্বরের মধ্যে পৌরসভা ও ইউনিয়ন নির্বাচন করা সম্ভব হবে। মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবলীগ আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। গত ২১ সেপ্টেম্বর স্থানীয় সরকারমন্ত্রী সংসদকে জানান, ডিসেম্বরের মধ্যেই পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্ভব। এর পরদিন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "এ বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন করা সম্ভব হবে না।" তবে মন্ত্রী ও নির্বাচন কমিশনের বক্তব্যের মধ্যে কোনো বিরোধ নেই বলেও জানান সিইসি। মঙ্গলবার যুবলীগের আলোচনা সভায় সৈয়দ আশরাফ জানান, স্থানীয় সরকার (পৌরসভা) আইনের সংশোধনী বিল সংসদে পাস হবে। আগামী কয়েকদিনের মধ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল সংসদে উঠবে। "এ দুইটি সংশোধিত বিল পাস হলে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ডিসেম্বরের মধ্যে করা সম্ভব হবে," বলেন তিনি। দেশের চার হাজার পাঁচশ চারটি ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজার দুইশ ২৮টির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। এর মধ্যে অন্তত অর্ধশত ইউনিয়ন পরিষদ রয়েছে যেখানে নানা আইনি জটিলতায় দেড়যুগ ধরে নির্বাচন হয়নি। সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়নে নির্বাচন হয়। স