২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত তওহীদের ৭ সদস্য আটক

রাজশাহীতে চার নারীকর্মীসহ হিজবুত তওহীদের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে চার নারীকর্মীসহ হিজবুত তওহীদের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বুধপাড়া ও তালাইমারী এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- মতিহার এলাকার খোঁজাপুর গ্রামের শফিকুল ইসলাম, বাজে কাজলা এলাকার মো. ইসলাম, শিখা, মিনা বেগম, নাসিমা, ডলি খাতুন এবং চারঘাট এলাকার ঝিকড়া হলদারপাড়া এলাকার শাহাবুল ইসলাম। তাদের কাছ থেকে বেশকিছু জেহাদি বই, সিডি ও লিফলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, আটকদের অধিকাংশই অশিক্ষিত। তারা অসংলগ্ন কথাবার্তা বলছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৪০ ঘ.