২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ করতে সৌদি আরবের পথে খালেদা

ওমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 10:29 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকাল ৪টা ১০মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে সৌদিয়া এয়ারলাইন্সের বিমানে তিনি রওনা হন। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান, দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, সারোয়ারি রহমান, সহসভাপতি সেলিমা রহমানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রওয়ানা হওয়ার আগে তার প্রেস সচিব ও সফরসঙ্গী মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডাম ওমরাহ পালনের আগে মদিনায় হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করবেন। মদিনা থেকে তিনি মক্কা এসে ওমরাহ পালন করবেন।" খালেদা জিয়ার সঙ্গে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল একই বিমানে সৌদি আরব যাচ্ছেন। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, নাতনী জাহিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, বিশেষ সহকারি শিমুল বিশ্বাস ও আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ। মারুফ কামাল খান আরও জানান, খালেদা জিয়া সৌদি আরব সফরকালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদ-এর বিশেষ রাজকীয় মেহমান হিসেবে মক্কার র‌্যায়েল প্যালেসে অবস্থান করবেন। আগামী ৯ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬২৭ ঘ.