রাজশাহী, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল হক রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্র তা বিলুপ্ত ঘোষণা করেছে।
২০০১ সালের মার্চ মাসে মোসাদ্দেক হোসেন বুলবুলকে সভাপতি ও আসলাম সরকারকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর যুবদলের কমিটি গঠন করা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২৫ ঘ.
bdnews24