ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দুর্নীতির পৃথক মামলায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমর ও আমান উল্লাহ আমানের কারাদণ্ড বাতিল করেছে হাইকোর্ট।
একইসঙ্গে আমানের স্ত্রী সাবেরা আমান ও ইসলামী ঐক্যজোট নেতা মুফতি শহিদুল ইসলামের কারাদাণ্ডের রায়ও বাতিল করেছে আদালত।
সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচাপরতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ পৃথক তিনটি আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়।
অবৈধ সম্পদ অর্জন মামলায় ঢাকার বিশেষ আদালত ২০০৮ সালের ১৪ মে শাহজাহান ওমরকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
২০০৭ সালে ২৭ সেপ্টেম্বর গুলশান থানায় দুর্নীতি দমন কমিশন এ মামলা দায়ের করে।
আমানকে ২০০৭ সালের ২১ জুন ১৩ বছরের ও সাবেরাকে ৩ বছরের কারাদণ্ড দেয় বিশেষ
অদালত।
তাদের বিরুদ্ধে ওই বছরের ৬ মার্চ কাফরুল থানায় দুর্নীতির মামলা করে দুদক।
মুফতি শহীদুলকে ২০০৮ সালের ১৯ মার্চ ১০ বছরের কারাদণ্ড দেয় ওই একই আদালত।
তার বিরুদ্ধে ২০০৭ সালের ৫ অগাস্ট মোহাম্মদপুর থানায় মামলা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৯৫১ঘ.
bdnews24