২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদলের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

রমজানের পঞ্চম দিন সোমবার জাতীয়তাবাদী যুব দলের নেতা-কর্মীদের সঙ্গে ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রমজানের পঞ্চম দিন সোমবার জাতীয়তাবাদী যুব দলের নেতা-কর্মীদের সঙ্গে ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সংসদ প্লাজায় এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মোনাজাতের পর ইফতার করেন সবাই। অন্যান্যের মধ্যে ইফতার অনুষ্ঠানে যোগ দেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, সহসভাপতি নাজমুল হুদা, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুব দলের সহসভাপতি আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ রমজানের প্রথম দিন খালেদা জিয়া ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এতিম ও উলামা-মাশায়েখদের সম্মানে এক ইফতার পার্টি দেন। বুধবার খালেদা জিয়া বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে রাজনীতিবিদদেও সম্মানে ইফতারে অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৯৪৭ ঘ.