২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জেএমবি'র নারী সদস্যের জামিন

গাজীপুরে একটি বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর এক নারী সদস্যকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 12:45 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

গাজীপুর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে একটি বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর এক নারী সদস্যকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার জেলার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মঈন উদ্দিন তার জামিন মঞ্জুর করেন। আদালত পরিদর্শক রবিউল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। জামিন পাওয়া এই জেএমবি সদস্য হলেন- হোসনে আরা ওরফে স্বপ্না (২৫)। তিনি জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা এনায়েতুর রহমান ওরফে এনায়েত উল্লাহ'র স্ত্রী। তার বাড়ির গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া এলাকায়। ২০০৫ সালের ৬ ডিসেম্বর গাজীপুর সদরের তেলীপাড়া এলাকা থেকে এনায়েত ও স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়। এনায়েত বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৪ ঘ.