২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে সবার সহযোগিতা করা দরকার: মান্নান ভুঁইয়া

১৯৯৬ সালের নভেম্বর মাসে দৈনিক বাংলাবাজার পত্রিকায় সেসময়কার বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। সমকালীন বিষয়ের ওপর তার সঙ্গে কথা বলেছিলেন রাজু আলাউদ্দিন। তিনি বর্তমানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক। পাঠকের আগ্রহ বিবেচনা করে রাজুর অনুমতি নিয়ে সাক্ষাৎকারটি আবার প্রকাশ করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 06:02 PM

Updated : 25 Aug 2022, 05:03 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-১৯৯৬ সালের নভেম্বর মাসে দৈনিক বাংলাবাজার পত্রিকায় সেসময়কার বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। সমকালীন বিষয়ের ওপর তার সঙ্গে কথা বলেছিলেন রাজু আলাউদ্দিন। তিনি বর্তমানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক। পাঠকের আগ্রহ বিবেচনা করে রাজুর অনুমতি নিয়ে সাক্ষাৎকারটি আবার প্রকাশ করা হল। দৈনিক বাংলা বাজার পত্রিকার সাক্ষাৎকার বিভাগের জন্য প্রতি সপ্তাহে একটা করে সাক্ষাৎকার নেওয়া ছিল আমাদের কাজ। খুব সম্ভবত এক বা দুই নভেম্বর ১৯৯৬ সালে আমি আবদুল মান্নান ভূঁইয়াকে ফোন করে বললাম, মান্নান ভাই, আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমাকে একটু সময় দিতে হবে। তিনি আমার পরিচয় জিজ্ঞেস না করে জানতে চাইলেন, কোন পত্রিকার জন্য। পত্রিকার নাম বললাম। বিএনপি তখন ক্ষমতার বাইরে। তিনি ওই দলের মহাসচিব। পরে তিনি জানতে চাইলেন কিসের উপর ইন্টারভিউ হবে। বললাম, আপনি যে বিষয়ের চর্চা করছেন সে বিষয়ে। তিনি বোধ হয় কিছু বুঝতে পারছিলেন না। বললেন, ঠিক আছে আমাকে প্রশ্নগুলো পাঠান। কিন্তু মান্নান ভাই আপনি বোধ হয় দেখে থাকবেন যে আমরা রক্ত মাংসহীন লিখিত ইন্টারভিউ করি না। ওই সব ইন্টারভিউ কেউ পড়েও না। মনে হলো তিনি কনভিন্সড। ঠিক আছে আসেন কালকে। না, না, কালকে না পরশুদিন আসেন। অসুবিধা হবে? বুঝলাম, তিনি রাজনীতির মতো পেশার সঙ্গে জড়িত হলেও মনের কোন একটি স্তরকে তিনি জটিলতার আগ্রাসন থেকে মুক্ত রেখেছেন। তা না হলে, ওই 'অসুবিধা হবে?' বলার মতো সৌজন্যবোধ প্রকাশ করার মতো ভদ্রতা আমাদের কজন রাজনীতিবিদের আছে? তার মুখোমুখি হওয়ার আগে থেকেই জানতাম তিনি ছাত্র ইউনিয়ন ন্যাপ ভাসানী করে আসা মানুষ। পরে জিয়াউর রহমান তাকে বিএনপির রাজনীতিতে নিয়ে আসেন। তার 'নির্বিবাদী' চরিত্র বিএনপিকে বহুবার অন্তঃসংঘাত থেকে যেমন রক্ষা করেছে, তেমনি বিএনপির ঐক্য রক্ষায়ও তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ মানুষটির মুখোমুখি হবো ভেবে খানিকটা নার্ভাস লাগছিল। আবার তার সৌজন্যপূর্ণ ব্যবহারের নমুনা দেখে মনে হলো, না, অত ঘাবড়াবার কিছু নেই। ৩ তারিখ বিকেল ৩-৪ টার দিকে আমি বিএনপির নয়া পল্টনের অফিসে গিয়ে হাজির হই। ওখানে তিনি আসতে বলেছিলেন। আগে তাকে বহুবার দেখেছি টেলিভিশনে পত্রিকার পাতায়। বাস্তবে এই প্রথম। একেবারে সাধারণ পোশাক-আশাক। কথাবার্তায় ছিল নরসিংদীর আঞ্চলিক টান। ভিতরে তার দপ্তরে নিয়ে বসালেন আমাকে। লম্বা সোফার এক পাশে উনি, আমি অন্যপাশে। মাঝখানে টেপ-রেকর্ডার। চা খাবেন তো? বলেই তিনি চা আসার আগেই সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিলেন। সিগারেট খানতো, নাকি? আমি সিগারেট টেনে নেওয়ার পর নিজ হাতে জ্বালিয়ে দিলেন। তৃণমূল রাজনীতি করে আসার ফলে আবুদল মান্নান ভূইয়ার চরিত্র ছিল কিছুটা আলাদা। রাজু: আপনি এখন বেশ ব্যস্ত। বিরোধী দলে অবস্থান করছেন বলেই এখন ব্যস্ততা বোধ হয় একটু বেশি? মান্নান: বিএনপি একটা বড়ো দল। এ দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে হলে ব্যস্ত থাকতেই হয়। সংগঠন গোছাতে হচ্ছে, কোন কোন ক্ষেত্রে দলকে পুনর্গঠিত করতে হচ্ছে, সেই কারণেই ব্যস্ততা বেশি। রাজু: আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি বিএনপি অগোছালো ছিলো? মান্নান: এটা একটা চলমান প্রক্রিয়া। ক্ষমতায় থাকার সময় এক রকম অবস্থা, ক্ষমতার বাইরে থাকলে আরেক রকম অবস্থা। এখন ক্ষমতার বাইরে এসে আবার নতুন করে গোছাতে হচ্ছে। রাজু: বিরোধী দলে যাওয়ার পর আপনারা কী কী ট্রাবল ফেস করছেন? মান্নান: বিরোধী দল হওয়ায় আমারা যে ট্রাবলটা ফেস করছি সেটা হচ্ছে সরকারের তরফ থেকে। আমরা চেয়েছিলাম পার্লামেন্ট হবে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এবং সরকারকে আমরা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতা করতে চেয়েছিলাম। কিন্তু সরকার আমাদের বাধ্য করছে রাজপথে নামতে। তারা ক্ষমতায় যেয়েই আমাদের সংগঠনের নেতা-কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। ইতোমধ্যে তারা প্রায় শতাধিক কর্মী হত্যা করেছে। অসংখ্য কেস প্রতি থানাতে আমাদের কর্মীদের বিরুদ্ধে দায়ের করেছে। পুলিশ তাদেরকে ধরছে, এমনকি থানায় নিয়ে পর্যন্ত নির্যাতন করা হচ্ছে। দু' একজন এর মধ্যে মারাও গেছে, আপনারা জানেন। মূলত এই সমস্যাটা আমরা ফেস করছি এখন। আর জাতীয় ইস্যু অনেকগুলো আছে যেগুলো জনগণের বিপক্ষে যাবে-এগুলোতে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে। রাজু: আচ্ছা আপনি যেটা বললেন যে আপনাদের অনেক কর্মী গ্রেপ্তার হইছে এবং নির্যাতন চালাইছে এবং কেউ কেউ মারাও গেছে। কিন্তু এমনও দেখা গেছে যে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সত্যি সত্যি অভিযুক্ত। তাদেরকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেগুলোতো সত্য, তাই না? মান্নান: মিথ্যা অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এমনও দেখা গেছে, যেমন আপনার অন্য থানা থেকে কেস একটা আইনা আরেক থানার লোকের নামে লাগিয়ে দিচ্ছে। রাজু: এ রকম কোনো স্পষ্ট নজির আছে? মান্নান: স্পষ্ট অনেক নজির আছে। থাউজেন্ডস অব নজির আছে। যেমন ধরেন আপনার প্রেসক্লাবের সামনে কোন এক মিছিলে কিছু গাড়ি ভাঙা বোধ হয় হইছে। তাতে আমানের নামে কেস হইছে। রাজু: এটা কোন সময়ের কথা বলছেন? মান্নান: এই গত দু'এক মাস আগের কথা। আমান তো এখানে থাকার কথা না এবং আমান ধারে কাছে ছিলো না। প্রতি থানাতে এ রকম কেসটেস লাগানো হইছে। তাছাড়া মন্ত্রীদের, এমপিদের বিরুদ্ধেও আননেসেসারী হ্যারেসমেন্ট এই কেস...। রাজু: কিন্তু এইটা তো সত্য যে, মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে? মান্নান: অভিযোগ থাকলে... ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আছে... এইটা আমার মনে হয়... রাজু: মানে ঢালাওভাবে নাই, সামান্য আছে? মান্নান: আমরা মনে করি না। এই দুর্নীতির অভিযোগ আনছে বিএনপিকে নষ্ট করার জন্য। যেমন ধরেন লোন নেওয়া। লোন নেওয়াটা হইলো ব্যাংক-ক্লায়েন্ট রিলেশনে লোন হয় এবং বিশেষ করে প্রাইভেট ব্যাংক থেকে লোন নিতে হইলে লোন যদি ডিফল্ট করে সে ক্ষেত্রে ওই ব্যাংক কেস করবে। এখানে এন্টি করাপশনের কোনো ঘটনা আছে বলে মনে করি না। তাইলে ব্যাংক ক্যান নট ফাংশন। অলরেডি তাদের এই কর্মকাণ্ডের ফলে সমস্ত ব্যাংক নাই হয়ে গেছে এবং তারা টাকা পয়সা দেয়া বন্ধ করে দিছে। একটা অফিসার মনে করে টাকা দেওয়ার চেয়ে না দিয়া থাকলে তার চাকরি থাকবে। রাজু: আচ্ছা। মান্নান: টাকা দিয়া সে বিপদে পড়বে কেন? রাজু: আপনারা তো নিশ্চয় আন্দোলনে যাচ্ছেন। দেখা গেছে যে আমাদের এখানে সাধারণত শীতকালের দিকে আন্দোলন শুরু হয়। শীতকাল তো এসে গেল। মান্নান: শীতকালে আন্দোলন এ দেশে একটু চাঙ্গা হয় এটা সত্য কথা। কিন্তু আন্দোলনের জন্য কোনো সিজনের দরকার পড়ে না। ইস্যু আসলে যে কোন সময় আন্দোলন করতে হবে। আমি তো আগেই বলেছি যে, এ সরকারের বিরুদ্ধে এ মুহূর্তে আন্দোলনে যাওয়ার ইচ্ছা ছিল না। আমরা তাদেরকে সময় দেওয়ার পক্ষে ছিলাম। তাদের কাজকর্ম বাধ্য করছে আমাদেরকে আন্দোলনে যাইতে। আমরা অলরেডী আন্দোলনে আছি। এখন মাত্রা বাড়াবো কি বাড়াবো না বা কতদূর বাড়াবো-এটা নির্ভর করে সরকারের কর্মকাণ্ডের উপর। রাজু: আরেকটা ব্যাপারও লক্ষ্য করা গেছে। সাধারণত বিরোধী দলের ক্ষেত্রে দেখা যায় যে, তারা যদি আন্দোলনে না থাকে তাহলে তাদের অস্তিত্ব থাকে না। এখন আপনারা কি শুধুমাত্র অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে আন্দোলনে যাচ্ছেন, নাকি অন্য কোনো কারণ আছে? মান্নান: বিএনপি... বিএনপি বহালতবিয়তে, খুব ভালোভাবে বাংলাদেশে আছে। এত কিছুর পরও আমরা মনে করি আমরা নির্বাচনে জয়লাভ করেছিলাম কিন্তু আমাদের জয় ছিনিয়ে নেয়া হয়েছে। রাজু: কিন্তু এটাকে তো কেউ সত্য মনে করছে না। মান্নান: না করতে পারে। অনেকের কাছে প্রথমেই ব্যাপারটা প্রতিভাত হয় না, আস্তে আস্তে লোকে এইটা এখন মনে করতেছে। রাজু: কিন্তু বিদেশী যেসব অবজারভার ছিলেন তারা কিন্তু এই নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ বলেই রায় দিয়েছেন। মান্নান: প্রথম প্রশ্ন হইলো অবজারভাররা কারা? রাজু: বিদেশী। মান্নান: দ্বিতীয় প্রশ্ন হইলো অবজারভাররা সারা বাংলাদেশের কয়টা কনস্টিটিউয়েন্সীতে গেছে এবং কয়টা পোলিং সেন্টারে গিয়ে কতক্ষণ সময় ছিলো তারা? রাজু: এই প্রশ্নগুলো কিন্তু আপনারা আগে কখনো করেন নাই। ধরেন, এর আগে '৯১-এর নির্বাচন হয়, সে সময়ও কিন্তু এই বিদেশী অবজারভাররা ছিলো। যে নির্বাচনে আপনারা জয়লাভ করছিলেন সেই নির্বাচনকে অবজারভাররা অবাধ ও নিরপেক্ষ বলেছেন। তখন কিন্তু আপনারা এই প্রশ্নগুলো তোলেন নাই। মান্নান: আমরা বিদেশী সার্টিফিকেটের উপর কোন সময়ই নির্ভর করি না। আমরা দেখছি এরশাদের সময়ও বহু সার্টিফিকেট নিয়া আসছে। সবচে বড় কথা হইলো দেশের জনগণ কী মনে করে। এইবারের নির্বাচনে কারচুপিটা ছিলো সিলেক্টিভ এবং ক্যালকুলেটিভ। রাজু: সংসদীয় কমিটিতে আপনারা যাচ্ছেন কি ? আপনাদেরকেতো চেয়ারম্যান করার প্রস্তাব দিয়েছে সরকার? মান্নান: আমরা ঐ রকম প্রস্তাব এখনও পাই নাই। রাজু: পত্রপত্রিকায় তো এটা প্রচারিত। মান্নান: আমরা পূর্বেই বলেছি, আমরা সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই এবং জাতীয় ইস্যুতে আমরা ঐকমত্যের সরকারে বিশ্বাস করি না। আমরা মনে করি ঐকমত্যের সরকার বলতে কোন জিনিস নাই। পার্লামেন্টারি ফর্ম অব গভমেন্টে বিরোধী দল থাকা অপরিহার্য। শক্তিশালী বিরোধী দল থাকলে দেশ বরং আরো সুষ্ঠুভাবে চলে। রাজু: মানে ক্রমাগত বিরোধিতার মাধ্যমে? মান্নান: আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। ঐকমত্যের সরকারে বিশ্বাস না করলেও জাতীয় ইস্যুতে ঐকমত্য হইতে পারে। কিন্তু এই সরকার নিজেদেরকে ঐকমত্যের সরকার বলছে, কিন্তু জাতীয় ইস্যুতে, এই পর্যন্ত আমাদের সাথে কোন আলোচনা করে নাই। পার্লামেন্টে আমরা আমাদের ভূমিকা পালন করতে চাই। কিন্তু গত পার্লামেন্টে আমরা দেখেছি আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে দেয়া হয় নাই। অনির্ধারিতভাবে, বিধিবহির্ভূতভাবে মন্ত্রীরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিচ্ছে। রিপ্লাই দেওয়ার যেটুকু রাইট আছে সেইটুকুও আমাদের দেয়া হয় নাই। এবার পার্লামেন্টে আশা করবো, স্পিকার উনি সকলের লোক হবেন, তার নিরপেক্ষ হওয়া উচিত। উনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কারণ স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন না করলে পার্লামেন্টকে কার্যকর করা যাবে না। কমিটি, কমিটির ব্যাপারে তো আমরা সব সময়ই কো-অপারেট করতে চাই। কিন্তু কমিটি গঠন প্রথম হইতে হবে প্রোপোরশনেট রিপ্রেজেন্টেশন আমাদেরকে দিতে হবে। আর দ্বিতীয়ত, কাকে কাকে কমিটিতে পাঠাবো এটা আমরা সিলেক্ট করবো, তারা সিলেক্ট করতে পারবে না। রাজু: আচ্ছা এটা দেখা গেছে, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগ তাদের নিন্দা করে আর আওয়ামী লীগ এখন ক্ষমতায়, আপনারা তাদের নিন্দা করছেন। এই অর্থে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেতো আচরণগত কোন পার্থক্য নেই। মান্নান: পার্থক্য এই জায়গাতে যে বিরোধী দলের কাজই হইলো সরকারের গঠনমূলক সমালোচনা করা। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করতেছি। আর আওয়ামী লীগ সরকারের কোন গঠনমূলক সমালোচনা করতো না। সরকারকে টাইনা নামানোর জন্যে তারা সমালোচনা করতো এবং আন্দোলন তো তারা সেই কারণেই করেছিলো। গত আন্দোলন যদি ধরেন অসহযোগ আন্দোলন, আমরা তাদেরকে বার বার বলতেছিলাম পার্লামেন্টে থাকলে আমরা বিল পাস করে দিয়ে দেব। এবং যখন নির্বাচন করি তখনও আমরা বলেছিলাম নির্বাচনটা আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যে করতেছি, নির্বাচনটা করার পরেই আমরা কেয়ারটেকার সরকার দিয়া দিবো। তারা কোন কথা শোনে নাই। তারা দেশের স্বার্থ বিসর্জন দিয়া দেশের অর্থনীতিকে ধ্বংস কইরা তারা আন্দোলন করছে। আমাদের ইয়ে হলো... এখনও আন্দোলন করার মত যথেষ্ট কারণ রইয়া গেছে তারপরও এখনও আমরা সরকারকে বলতেছি