২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পল্টন ময়দান ব্যবহারের অনুমতি নিয়ে সরকার গড়িমসি করছে'

প্রতীকী গণঅনশন কর্মসূচির জন্য পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দেওয়া নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 09:31 AM

Updated : 25 Aug 2022, 04:21 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রতীকী গণঅনশন কর্মসূচির জন্য পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দেওয়া নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই অভিযোগ করেন। তিনি বলেন, "আমরা একটি শান্তিপূর্ণ গণঅনশন কর্মসূচি করতে পল্টন ময়দানের অনুমতি চেয়ে পত্র দিয়েছি। আজও (বুধ্বার) অনুমতি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে গড়িমসি করছে।" মঙ্গলবার খোন্দকার দেলোয়ার ২৫ জুলাই পল্টন ময়দানে সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি ঘোষণা করেন। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আইনশৃঙ্খলার অবনতি, কারাবন্দি নেতাদের মুক্তি, দমন নির্যাতন বন্ধের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দেলোয়ার বলেন, "সরকার বিরোধী দলকে কোন কিছুই করতে দিচ্ছে না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ কমাতে এসব কর্মসূচির মাধ্যমে চাপ সৃষ্টি করতে চাই। বড় কর্মসূচি হিসেবে পল্টন ময়দানে তা করার সিদ্ধান্ত হয়েছে। কয়েকদিন আগেই মাঠ চেয়ে আবেদন জমা দেয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৫২৪ঘ.