২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীরা মিন্টো রোডে

গ্রেপ্তারের পর জামায়াতে ইসলামী আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে মিন্টো রোড়ের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 01:23 PM

Updated : 25 Aug 2022, 01:00 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের পর জামায়াতে ইসলামী আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে মিন্টো রোড়ের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সাভারের আশুলিয়া থেকে রাত সাড়ে আটটার দিকে মিন্টো রোড়ের কার্যালয়ে আনা হয়। গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বিকালে নিজামী ও সাঈদী সাহেবকে এখানে আনা হয়েছে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে সাভার থেকে মিন্টো রোড়ে সন্ধ্যার পর আনা হয়।'' মঙ্গলবার বিকালে মহানগর মুখ্য হাকিম আদালতের এক আদেশের পর মতিউর রহমান নিজামীকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে সাভারের আশুলিয়া থেকে ও নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীকে তার শহীদবাগের বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। গত ১৭ মার্চ মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ছাত্র শিবিরের এক সভায় নিজামীকে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এসএম/জিএনএ/এইচএ/২০৪৬ ঘ.