২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোয় বাড়ছে ভোটার উপস্থিতি। সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি জামালখানের ২১ নম্বর ওয়ার্ডে ই-ভোটিং এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 07:51 AM

Updated : 25 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোয় বাড়ছে ভোটার উপস্থিতি। সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি জামালখানের ২১ নম্বর ওয়ার্ডে ই-ভোটিং এলাকায়। ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতিই অপেক্ষাকৃত বেশি। রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী জানান, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি। আনুষ্ঠানিক কোন অভিযোগ পাওয়া গেলে অবশ্যই দেখা হবে। ডা. খাস্তগীর বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে এই কর্মকর্তা আশা প্রকাশ করেন, রোদেলা আবহাওয়ার কারণে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকবে। সিএমপির সহকারী পুলিশ কমিশনার কাজী হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সকালে ভোটগ্রহনের সময় থেকে সকাল সোয়া ১১ টা পর্যন্ত ৬০ টি ভোটকেন্দ্র পরিদর্শণ করেছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন সোয়া ১২ টায় ঢাকা থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ রেখেছি। ওখানে ভালোভাবে ভোট হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটার সমাগম হচ্ছে বলেই আমরা জানি। নির্বাচন কমিশন কারো কাছ থেকে কোন অভিযোগ পায়নি।" প্রার্থীর পোলিং এজেন্টদেরকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "এ অভিযোগ সত্য নয়। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের হওয়ার কোন সুযোগ নেই। লিখিত না দিয়ে তারা বের হতে পারেন না।" আঞ্চলিক লোক প্রশাসন ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর সকাল সাড়ে ১০ টায় বলেন, "আটটায় ভোটার উপস্থিতি অপেক্ষাকৃত কম থাকলেও ধীরে ধীরে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। প্রায় আড়াই হাজার ভোটারের এই কেন্দ্রে প্রথম ঘণ্টায় ১৬০টির বেশি ভোট নেওয়া হয়েছে।" ৬৯ বয়সী ভোটার একরামুল হক জানান, ভোট দিতে কোনো অসুবিধা হয় নি। কেন্দ্রে আসতেও কেউ বাধা দেয় নি। কদম মোবারক এম ওয়াই স্কুল ভোট কেন্দ্রে ভোটার মেহেরুন্নেছা জানান, সকাল ৮ টার পর এই কেন্দ্রে তিনি দ্বিতীয় ভোটার হিসেবে ভোট দিয়েছেন। সকালের দিকে ভোটারের উপস্থিতি ছিল কম। প্রিজাইডিং কর্মবর্তা শান্তনু বড়