২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বি চৌধুরী নেই

বিকল্পধারা বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, যারা হরতাল, জ্বালাও-পোড়াও কর্মসূচি দিয়ে জনগণের সম্পদ ধ্বংস করে তার দল তাদের সঙ্গে নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 04:20 PM

Updated : 25 Aug 2022, 12:06 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিকল্পধারা বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, যারা হরতাল, জ্বালাও-পোড়াও কর্মসূচি দিয়ে জনগণের সম্পদ ধ্বংস করে তার দল তাদের সঙ্গে নেই। রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিকল্পধারা ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন। বদরুদ্দোজা চৌধুরী বলেন, "ধ্বংসাত্মক যে কোন কর্মসূচির বিপক্ষে আমরা। এর বাইরে শান্তিপূর্ণ সব ধরনের রাজনৈতিক কর্মসূচিতে আমরা আছি। কিন্তু জনগণ ও দেশের ক্ষতি হয় এমন কর্মসূচিতে আমরা নাই।" সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, "জনগণ দিন বদলের আশা নিয়ে বর্তমান সরকারকে ক্ষামতায় এনছে। কিন্তু দিন বদল হয়নি। সন্ত্রাস, দুর্নীতি নিত্যদিনের খোরাক হয়ে গেছে।" আলোচনা সভায় অন্যান্যের মধ্যে গণফোরামের সভাপতি কামাল হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না, গড়বো বাংলাদেশ-এর নেতা অধ্যাপক শাহেদা ওবায়েদ, ফরোয়ার্ড পার্টির সভাপতি মোস্তফা আমীন, বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। উড়িয়ে দেওয়া হয় সাদা পায়রা। বি. চৌধুরী 'ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা...' গেয়ে আলোচনা অনুষ্ঠানের সূচনা করেন। কামাল হোসেন বলেন, জনগণ দিন বদলের জন্য ভোট দিয়েছে। সেই দিন বদলের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কতিপয় টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী এই দেশকে হাইজ্যাক করতে চাইছে। কিন্তু তাদের সেই চেষ্টা জনগণ সফল হতে দেবে না। রাশেদ খান মেনন বলেন, দেশকে বিএনপি-জামায়াতের দুঃশাসন থেকে বাঁচাতে বিকল্পধারার জন্ম হয়েছিল। কিন্তু সেই ধ্বংসের রাজনীতি থেকে এখনো আমরা বেরিয়ে আসতে পারিনি। শত শত তরুণ তাকিয়ে আছে একটি পথের দিকে, যে পথ ধরে বাংলাদেশ একটি আধুনিক, গণতান্ত্রিক ও অসা