ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের মামলায় এলডিপি মহাসচিব জাহানারা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।
মঙ্গলবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ নাসিরউদ্দিন মাহমুদের আদালতে অভিযোগ গঠনের সময় জাহানারা নিজেকে নির্দোষ দাবি করেন।
মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭, ১৮, ১৯ আগস্ট দিন ঠিক হয়েছে।
তিনটি তারিখ পার হওয়ার পর মঙ্গলবার জাহানারার বিরুদ্ধে অভিযোগ গঠন হলো।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে করা এ মামলায় জাহানারার বিরুদ্ধে ১ কোটি ৯৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা জাহানারা দুর্নীতি দমন কমিশনে তার ২ কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছিলেন।
কিন্তু কমিশনের তদন্তে আরো সম্পদের খোঁজ পাওয়া গেলে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম রমনা থানায় মামলা করেন। গত বছরের ২০ অক্টোবর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
এ মামলায় এক সপ্তাহ কারাভোগও করেন এক সময়ের বিএনপি নেত্রী জাহানারা।
হাইকোর্ট থেকে পাওয়া জামিনের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তিনি গত ১ ফেব্র"য়ারি ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে ওই আদালতের তৎকালীন বিচারক এএনএম বশির উল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে ৭ ফেব্র"য়ারি তিনি একই আদালত থেকে জামিনে মুক্তি পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩৪০ ঘ.
bdnews24