ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বসবাসরত সব মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাতকালে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "এই সরকার চায় সব ধর্ম ও বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে দেশে বাস করবে। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এটা আমরা বিশ্বাস করি এবং তা নিশ্চিত করবো।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ যে আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তা হলো অসা
bdnews24