২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিডিআর বিদ্রোহ রেখে যুদ্ধাপরাধ নিয়ে ব্যস্ত সরকার'

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বিডিআর বিদ্রোহের বিচার ফেলে রেখে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 02:08 PM

Updated : 24 Aug 2022, 07:59 PM

চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বিডিআর বিদ্রোহের বিচার ফেলে রেখে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সরকার। সোমবার লালদীঘি মাঠে বিএনপি'র চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন। বিএনপি'র আলোচিত এ নেতা '৭১ সালে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ খণ্ডন করে বলেন, "সরকার বলছে- আমার নাকি বিচার করবে। চট্টগ্রামবাসী গত ৩১ বছর আমার বিচার করেছে। এখন তারা আমার কী বিচার করবেন? এ সরকার ৫৭ জন সেনা কর্মকর্তার বিচার না করে ইয়াহিয়া আমলের বিচার করার কাজ হাতে নিয়েছে।" তিনি বলেন, "বর্তমান প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের সদস্যরা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে 'নতুন ট্যাবলেট' দিচ্ছেন।" স