২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের প্রস্তুতির তাগিদ খালেদার

বিএনপিকে সংগঠিত করে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 04:00 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে সংগঠিত করে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ''দলকে সংগঠিত করে আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। জনগণ দুর্ভোগে আছে। তাদের পাশে বিএনপি ছিলো, আগামিতে থাকবে।'' রোববার রাতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতারা দেখা করতে এলে তিনি একথা বলেন। খালেদা জিয়া মৎস্যজীবী দলকে আরো সংগঠিত করার পাশাপাশি প্রকৃত মৎস্যজীবীদের দলে নিতে বলেন। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হক মোল্লার নেতৃত্বে নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে তার সঙ্গে দেখা করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন খালেদা। এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ও দলের নির্বাহী সদস্য আফরোজা খানম রীতা উপস্থিত ছিলেন। ১ মার্চ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসের কর্মসূচির মধ্যে আছে সকাল ১১টায় দলের প্রয়াত নেতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ এবং বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটশ মিলনায়তনে আলোচনা সভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৪৯ ঘ.