ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে প্রথম সারিতে বিরোধী দলের আসন সংখ্যা নিয়ে সৃষ্ট জটিলতার জন্য সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারকেই দুষলেন সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের এক বক্তব্যের জবাবে তিনি এ অভিযোগ করেন।
আব্দুস শহীদ বলেন, "কোনো আলোচনা ছাড়াই সাবেক স্পিকার একতরফাভাবে প্রথম সারিতে বিরোধী দলের আসন বণ্টন করে সংসদ অকার্যকর করার ষড়যন্ত্র করেছেন। পোঁকা-মাকড়ে খাওয়া যে বীজ তিনি বপন করে গেছেন তাতে ফল ধরতে পারে না। এই ষড়যন্ত্রের জন্য তিনিই দায়ী থাকবেন। এর জবাব জনগণ দেবে।"
চিফ হুইপের এ বক্তব্য খণ্ডন করে সংসদে উপস্থিত বিএনপির সংসদ সদস্য জমিরউদ্দিন বলেন, "আমি কার্যপ্রণালী বিধি মেনেই আসন বণ্টন করেছি। ব্রিটিশ হাউজ অব কমন্স, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট, ভারতের লোকসভার প্রথা অনুযায়ী স্পিকারের বাম পাশে বিরোধী ও ডান পাশে সরকারি দল বসবেন। আমি সেই নিয়ম অনুসরণ করে আসন বণ্টন করেছি। কোনো কিছু বেআইনি করিনি।"
জমিরউদ্দিন উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর বৃহস্পতিবারই প্রথম সংসদে গেলেন।
আব্দুস শহীদ সাবেক স্পিকারের সমালোচনা করে আরো বলেন, "তিনি নিজের এলাকায় ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হতে পারেননি। পরে উপনির্বাচনে উদ্বাস্তু হয়ে বগুড়া থেকে নির্বাচন করেছেন। সেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে কি না, কারচুপি করে নির্বাচিত হয়েছেন কি না
bdnews24