ঢাকা, ফেব্রুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মঙ্গলবার ১৪ দলের বৈঠক ডাকা হয়েছে।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪টায় এই বৈঠক বসবে বলে জানিয়েছেন দলের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।
১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী বৈঠকে ১৪ দলের নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এইচএ/২১৪৮ ঘ.
bdnews24