ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার সদ্যপ্রয়াত মীর শওকত আলীর স্ত্রী ও তিন মেয়ে রোববার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
মীর শওকতের খালাত বোন সাবেক মন্ত্রী জাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বিকালে তারা লন্ডন থেকে দেশে ফেরেন। এরপর তারা মীর শওকতের মরদেহ দেখতে সিএমএইচএ'র হিমঘরে যান।"
মীর শওকতের স্ত্রী তাহমিনা শওকতের সঙ্গে তার বড় মেয়ে সিনথিয়া, মেজ মেয়ে সোনিয়া ও ছোট মেয়ে তানিয়া রয়েছেন। শওকতের একমাত্র ছেলে মার্শাল শওকত বছর খানেক আগে লন্ডনে মারা যান।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিএনপি নেতা মীর শওকত আলী বীর উত্তম। তার বয়স হয়েছিলো ৭২ বছর।
এদিকে স্ত্রী-সন্তানরা ফেরার পর মীর শওকতের জানাজার ক্ষেত্রে একটি পরিবর্তন আনা হয়েছে। বিএনপি কার্যালয়ের সামনে কোনো জানাজা হবে না।
শনিবার বিএনপি নেতা সাদেক হোসেন খোকা জানিয়েছিলেন, সোমবার সকাল সাড়ে ১০টায় মীর শওকতের প্রথম জানাজা হবে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এরপর সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে। এরপর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজার পর তাকে বনানীর সামরিক বাহিনীর কবরস্থানে সমাহিত করা হবে।
জাহানারা বেগম রোববার সাংবাদিকদের বলেন, পরিবারের ইচ্ছা অনুযায়ী প্রথম জানাজা হবে লালবাগের শাহী মসজিদে সকাল সাড়ে ১০টায়। এরপর সংসদ ভবনে এবং সবশেষ সেনানিবাস মসজিদে জানাজা হবে।
মীর শওকত ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লালবাগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেখানে তার পিতৃপুরুষের বাড়িও রয়েছে।
মীর শওকতের জন্ম ১৯৩৮ সালে। অবসর নিয়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। সর্বশেষ সহ সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তবে স
bdnews24