মানিকগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় বুধবার যাত্রীবাহী বাসচাপায় মটর সাইকেলআরোহী এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মানোয়ারা সেতুর পূর্ব পাশে ঢাকা-আরিচা মহসড়কে বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মহসিন (২৬) মূলজান গ্রামের হোসেন ফরাজির ছেলে।
মহসিন মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। কলেজের ব্যবস্থাপনা বিভাগের
bdnews24